আ.লীগে যোগ দিলেন বিএনপি-জাপার অর্ধশতাধিক নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৫ পিএম, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭ | ৭১০

টাঙ্গাইল পৌর এলাকার ৩ নং ওয়ার্ড বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের মাধ্যমে দলে যোগ দেন তারা। টাঙ্গাইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরনের নেতৃত্বে দলে যোগদান করেছেন বলে জানান নব্য আওয়ামী লীগের যোগদানরত নেতাকর্মীরা। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান সুখন, টাঙ্গাইল পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলাল ফকির, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুর রহমান আমিন, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি কোরবান আলী, মনসুর রহমান, কামরুল হাসান মামুন, সহ-দফতর সম্পাদক আরিফউজ্জামান বকুল, সদস্য হুমায়ন রশিদ আকন্দ প্রমুখ। নব্য আওয়ামী লীগের যোগদানরত উল্লেখযোগ্য নেতাকর্মীদের মধ্যে রয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল হক শাহীন, মুক্তিযোদ্ধা আলহাজ জহিরুল হক, আব্দুস ছালাম হিরু, মজনু, জাতীয় পার্টির অঙ্গসংগঠন ছাত্রসমাজের সাহিত্য বিষয়ক সম্পাদক ফরিদুজ্জামান ফরিদ, জাতীয়তাবাদী শ্রমিক দল শহর শাখার সহ-সভাপতি শফিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহীন মিয়া, শ্রমিক নেতা তোতা মিয়া, স্থানীয় মাতাব্বর আবু বক্কর সিদ্দিকী, ফারুক হোসেন, আব্দুর রশিদ, শহীদ মিয়া, নছিম উদ্দিন ও আব্দুল কুদ্দুস সরকার।