ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বেসরকারিভাবে জয়ী মির্জা ফয়সল আমিন

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | ৯৩

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ৩১ হাজার ৩৩৬ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী মির্জা ফয়সল আমিন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম। এ নির্বাচনে ভোট প্রদানের হার ছিল ৬৪ দশমিক ৭৭ শতাংশ।

তিনি জানান, মির্জা ফয়সল আমিন পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট।।