হামের উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | ৮৩

সারা দেশে হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরো ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ২ জন, সিলেট বিভাগে ১ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন এবং খুলনা বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৬১ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। আর ৫৪ জনের মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ হিসাব গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মোট ১ হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১০৫।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ৬০৮ জনের। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছে ২ লাখ ২৭ হাজার ৩১৪ জন।

সুত্র:বণিক বার্তা