টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির

সদস্য সচিব আরিফুল হক প্রিন্সের দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, বুধবার, ১৩ মে ২০২৬ | ৪৬
টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করলেন আরিফুল হক প্রিন্স। বুধবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থায় তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। এসময় জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম প্রিন্সকে দায়িত্ব বুজিয়ে দেয়৷ 
 
দায়িত্ব বুজে পাওয়া পর প্রিন্সকে সহকর্মীবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জানান। 
আরিফুল হক প্রিন্স জাতীয় হকি দলের সাবেক তারকা খেলোয়াড়  এবং জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক। বর্তমানে তিনি কেন্দ্রীয় বিএনপি'র সহ ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি মোহামেডানে হকি দলের ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করছেন। 
 
এসময় আরিফুল হক প্রিন্স বলেন, আমার উপরে অর্জিত দায়িত্ব আমি যথাযথভাব পালন করবো৷ টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থা জাতীয় পর্যায়ে একটি উদাহরণ সৃষ্টি করবে  এটি খেলোয়াড়দের জায়গা৷ খেলোয়াড়া আগামীতে এখান থেকেই নেতৃত্ব ও ভালো খেলোয়াড় তৈরি হবে৷ সকলের সাথে বসে কোথায় কি সমস্যা আছে তা সমাধান করবো৷ 
 
 এসময় উপস্থিত ছিলেন, জেলা ফুটবল ফেডারনের সভাপতি আলী ইমাম তপন, ঢাকা বিশ্ববিদ্যাল পরিবার টাঙ্গাইলের সাধারণ সম্পাদক সাব্বির হাসান পল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোসেন, টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মামুনুর রহমান,  সাধারণ সম্পাদক শামীম আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। 
 
উল্লেখ, গত ৪ মে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)  টিটন খীসার স্বাক্ষরিত পরিপত্রে জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এ্যাডহক কমিটি অনুমোদন দেন। এতে সভাপতি হন জেলা প্রশান শরীফা হক ও সদস্য সচিব আরিফুল হক প্রিন্স।