টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে নতুন আক্রান্ত ৩৫ জন 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৯ পিএম, মঙ্গলবার, ৮ আগস্ট ২০২৩ | ১৩৯৮
কিছুতেই কমছে না টাঙ্গাইল জেলায় ডেঙ্গুর ভয়াবহতা। বেড়েই চলেছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা।
 
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা: মো: মিনহাজ উদ্দিন মিয়া মঙ্গলবার (৮ আগষ্ট) সকালে জানিয়েছেন, জেলায় ২৪ ঘন্টায় নতুন করে ৩৫ জন মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। চলতি বছরের জানুয়ারী মাস হতে আজ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাড়িয়েছে ৭৪৮ জন। মোট সুস্থ হয়েছেন ৬২৫ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীণ আছেন ১২৩ জন।  মোট মৃত্যুবরণ করেছেন ১ জন।
 
জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৭ জন, নাগরপুর উপজেলায় ৫ জন, মির্জাপুর উপজেলায় ৬ জন, মধুপুর উপজেলায় ২ জন, গোপালপুর উপজেলায় ১ জন, এবং ধনবাড়ী উপজেলায় ৪ জন রয়েছেন।