মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৯ পিএম, সোমবার, ৭ আগস্ট ২০২৩ | ১০৬৫

টাঙ্গাইলের মধুপুরে বাস চাপায় রাহাত (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার বিকেলে উপেজলার গোলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাহাত উপজেলার টেকিপাড়া এলাকার জালালের ছেলে।

মধুপুর থানার এসআই কামরুল ইসলাম বলেন, বিকেলে বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস জামালপুর থেকে মধুপুর যাচ্ছিল। পথিমধ্যে বাসটি গোলাবাড়ি এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাহাত নিহত হয়।

পরে পুলিশ লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করলেও এর চালক পালিয়ে যায়। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।