কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক পুলিশ কর্মকর্তার মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫১ পিএম, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১ | ৭৩৬

গাজীপুরের কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর ১২ টার দিকে উপজেলার মৌচাক ইউনিয়নের বাশতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
নিহত পুলিশ কর্মকর্তা উপজেলার মৌচাক ইউনিয়নের সিনাবহ খন্দকার পাড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে রুবেল(৩০)। 
 
স্থানীয় সূত্রে জানাযায়, শুক্রবার দুপুরে বন্ধুর জন্য মোটরসাইকেল কিনে টাঙ্গাইল থেকে কয়েক বন্ধু মিলে মোটরসাইকেলে করে বাড়ী ফেরার পথে উপজেলার কালিয়াকৈরে - বড়ইবাড়ী আঞ্চলিক সড়কের বাশতলি এলাকায় অপর দিক থেকে আসা এক মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। 
 
এসময় দুই মোটরসাইকেলে থাকা যাত্রীরা সকলেই গুরুতর আহত হয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা ছুটে এসে তাদের হাসপাতালে পাঠান। এসময় পুলিশ কর্মকর্তা রুবেলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
 
নিহত পুলিশ কর্মকর্তা রুবেল ঢাকা মেট্রোপলিটন পুলিশের রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত ছিলেন।