টাঙ্গাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৩:২৮ পিএম, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০ | ১৮৮২

টাঙ্গাইলে ৩০০ পিস ইয়াবাসহ আবু সাইদ সরকার (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে টাঙ্গাইল র‌্যাব-১২।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে পৌর শহরের মহেশ খোলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী আবু সাইদ সরকার নাগরপুর উপজেলার আটাপাড়া গ্রামের মৃত দাউদ সরকারের ছেলে।

র‌্যাব-১২ কোম্পানী কমান্ডার ৩ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. রওশন আলী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মঙ্গলবার বেলা আড়াই টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ সদস্যরা শহরের দক্ষিণ কলেজ পাড়ার মহেশ খোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অপর দিকে আসামীকে জিজ্ঞাসাবাদ করলে দীর্ঘদিন যাবৎ সে মাদক দ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ পূর্বক জেলার সদর থানার বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহের কথা স্বীকার করে।