টাঙ্গাইলে চার ফার্মেসির জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, রোববার, ১৯ জুলাই ২০২৬ | ৫৯

টাঙ্গাইল শহরের জেনারেল হাসপাতাল রোড এলাকায় বিভিন্ন ফার্মেসিতে নকল, ভেজাল, আনরেজিস্টার্ড, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি ও সংরক্ষণের দায়ে চারটি ফার্মেসিকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টাঙ্গাইলের ঔষধ প্রশাসন স্থানীয় পুলিশ বিভাগের সমন্বয়ে ওই অভিযান চালানো হয়।

অভিযানকালে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি, আনরেজিস্টার্ড ওষুধ বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি ও সংরক্ষণের অপরাধে চারটি পৃথক মামলায় চারটি ফার্মেসিকে ‘ঔষধ ও কসমেটিকস আইন’ অনুযায়ী ২৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

টাঙ্গাইল জেলা ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল জানান, জনস্বার্থে নকল, ভেজাল ও অবৈধ ওষুধের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও
নিয়মিতভাবে পরিচালিত হবে।