টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় পুলিশ নিহত

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, রোববার, ২৬ জুলাই ২০২০ | ৭৬৯

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় কাজী ওয়াজেদ (৪৫) নামে এক পুলিশ নিহত হয়েছেন।

রোববার বিকেল ৫ টায় টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের বিক্রমহাটি এলাকায় ঘটনায় ঘটে। তিনি ডিএমপিতে টিএসআই পদে কর্মরত ও তার বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়।

টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. মোশারফ হোসেন জানান, মোটর সাইকেল যোগে ঢাকা থেকে ঘাটাইল যাওয়ার সময় বিক্রমহাটি এলাকায় পৌছালে এসআই পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়।

পরে ঘটনাস্থলেই তিনি মারা যান। লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তার পরিবার অবগত করা হয়েছে। আইনি পক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।