ধনবাড়ীতে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা গোল্ডকাপ টুর্ণামেন্ট অনুষ্ঠিত

হাফিজুর রহমান.মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০৮ এএম, শুক্রবার, ২৮ জুন ২০১৯ | ৭০৭

টাঙ্গাইলের ধনবাড়ীর যদুনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ২০১৯ ইউনিয়ন পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলাটি উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পারভীন আকতার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সদস্য যদুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর ফিরোজ আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ইন্সটাক্টর ইউ.আর.সি শামীমা জাহান শারমিন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রাবেয়া, যদুনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ: গনি, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শারমিন জাহান সহ অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠান শেষে বিজয়ীদলের মাঝে পুরুষ্কার বিতরন করেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সদস্য যদুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর ফিরোজ আহমেদ।