টাঙ্গাইলে ইভটিজিং করায় এক যুবককে গণধোলাই

স্টাফ রির্পোটার
প্রকাশিত: ০৩:১২ এএম, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯ | ৯৭০

আজ শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। রতন করটিয়া ইউনিয়নের মাদারজানি গ্রামের কালু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে রতন মিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের যাওয়ার আসার পথে দাড়িয়ে থেকে কুরুতিপূর্ণ কথাবার্তা বলে। এতে ছাত্রীরা প্রতিবাদ করলে তাদের বিভিন্নভাবে ভয়ভিতি দেখায় রতন।

এরই ধারাবাহিকতায় শনিবার সকালে একইভাবে রতন বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে কয়েকজন ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলে। এসময় ওই ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে তাদের সহপাঠিদের জানায়।

পরে শিক্ষার্থীরা স্থানীয় লোকজনের সহযোগিতায় রতনকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ রতনকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।

টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান জানান, তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।