নাটোরে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র‌্যাব

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫০ এএম, সোমবার, ২৫ মার্চ ২০১৯ | ৬০৭

নাটোরের বাগাতিপাড়া থেকে ইয়াবা সহ আনোয়ার নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। রবিবার রাত সাড়ে আটটার দিকে তাকে উপজেলার পুরান কলাবাড়িয়া বটতলা এলাকা থেকে আটক করা হয়।

আটক আনোয়ার উপজেলার স্যানাল পাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার মোঃ যায়েদ শাহরীয়ার জানান,গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে ব্যাবের একটি আভিযানিক দল উপজেলার পুরান কলাবাড়িয়া বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় ইয়াবা সংরক্ষণ ও বিক্রয়কালে ৩২০পিস ইয়াবাসহ আনোয়ারকে হাতেনাতে আটক করা হয়। তিনি আরো জানান,আনোয়ার একজন চিহ্ণিত মাদক ব্যবসায়ী।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইয়াবা সংরক্ষণ ও বিক্রয়ের কথা জনসমক্ষে স্বীকার করে।পরে তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বাগাতিপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়।