টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাক সংঘর্ষে নারী নিহত, আহত ১০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৩ এএম, বৃহস্পতিবার, ৩ জানুয়ারী ২০১৯ | ৬৯৬
টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাকের মুখোমুখী সংঘর্ষে বাসের এক নারী যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ যাত্রী।
 
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় এই দুর্ঘটনাটি ঘটে।
 
ট্রাফিক সার্জেন্ট প্রনব কুমার সরকার জানান, সকালে ঢাকা থেকে সিরাজগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে এলে বিপরিত দিক থেকে আসা বালু বোঝাই একটি ড্রাম ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। 
 
এতে ঘটনাস্থলেই বাসের এক নারী যাত্রী মারা যান। আহত হন আরও ১০ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায় নি।
পরে খবর পেয়ে ট্রাফিক ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ১০ জনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল  জেনারেল হাসপাতালে প্রেরন করে।