ঠাকুরগাঁওয়ে নাশকতার অভিযোগে জামায়াত নেতা আটক

হাসেম আলী
প্রকাশিত: ১২:৪৬ পিএম, শনিবার, ৮ ডিসেম্বর ২০১৮ | ৬৭৯

নাশকতার পরিকল্পনার অভিযোগে ঠাকুরগাঁওয়ে জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সালন্দর ইউনিয়ন থেকে সোলায়মান হোসেনকে (৫২) আটক করা হয় বলে সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান।

মাওলানা সোলায়মান ঠাকুরগাঁও সদর থানা (পূর্ব) শাখা জামায়াতে ইসলামীর আমির।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, “সোলায়মান হোসেন রাতে বৈঠক করে নাশকতার পরিকল্পনা করছিলেন। এমন সংবাদ পেয়ে তাকে আটক করা হয়।”

মাওলানা সোলায়মানের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে বলে জানান তিনি।