বগুড়ার নন্দীগ্রামে দুই মাদক বিক্রেতা আটক

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১২:০৩ পিএম, শনিবার, ১৭ মার্চ ২০১৮ | ৭৮৮

বগুড়ার নন্দীগ্রামে হেরোইনসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শনিবার বেলা ১১টায় আদালতের মাধ্যমে তাদের বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

দুই মাদক বিক্রেতা হচ্ছেন, উপজেলার বুড়ইল ইউনিয়নের খেংশহর গ্রামের সামছুল হকের মেয়ে সেলিনা খাতুন ও একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল হলিম।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের নুন্দহ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাদের আটক করা হয়।

নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) জিন্নুর রহমান জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই গ্রাম হেরোইনসহ তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ।

সূত্র ঃ ঢাকা টাইমস

এমএমআর