চেয়ারম্যান একরামুল হত্যা মামলায় ৩৯ জনের মৃত্যুদণ্ড

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৬:৩২ পিএম, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮ | ৯৭৮

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলায় ৩৯ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও এই মামলায় ১৬ জনকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় ফেনী জেলা দায়রা জজ আমিনুল হক এ রায় দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি সড়কে বিলাসী সিনেমা হলের কাছে ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা একরামুল হককে (৪৭) প্রকাশ্যে গুলি করার পর গাড়িসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় একরামুল হকের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপির নেতা মিনার চৌধুরীসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন।