চকরিয়ায় কার ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে ৩ সংবাদকর্মী আহত

জেলা সংবাদদাতা, কক্সবাজার
প্রকাশিত: ১২:৩৪ পিএম, রোববার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮ | ৮৭৪

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার হারবাং এলাকায় কার ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে যমুনা টেলিভিশনের ৩ সংবাদকর্মী গুরুতর আহত হয়েছে। তাদের অবস্থা আশংকা জনক। আজ ভোরে চকরিয়ার হারবাং মাজার গেইট এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

আহতরা হলেন যমুনা টেলিভিশনের চট্টগ্রামের স্টার্ফ রিপোর্টার হোসেন জিয়াদ, ক্যামারাপার্সন নাসির উল আলম ও গাড়ির চালক মিন্টু দাশ গুরুতর আহত।

আহতদের মধ্যে ক্যামরা পার্সন নাসির উল আলমের অবস্থা গুরুতর। হারবাং পুলিশ ফাড়ির আইসি আবুল কালাম আজাদ জানান, ভোর ৬টার দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজার মুখি যমুনা টেলিভিশনের কার এর সাথে বিপরিত মুখী তেলের ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়।

এতে যমুনা টেলিভিশনের ৩ সংবাদকর্মী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এদের মধ্যে ক্যামরা পার্সন নাসিরের অবস্থা আশংখা জনক হওয়া তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

যমুনা টেলিভিশনের কক্সবাজারের স্টার্ফ রিপোর্টার ইমরুল কায়েস জানান, রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহ করতে চট্টগ্রাম থেকে হোসেন জিয়াদের নেতৃত্বে একটি টিম কক্সবাজারের কুতুপালংএ আসছিলো। আসার পথে এই দূর্ঘটনা ঘটে।