ইফতারে স্বস্তি দেবে জিরা-পুদিনা শরবত

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১:০১ পিএম, রোববার, ৮ মার্চ ২০২৬ | ৮৭

ইফতারে তৃষ্ণা মেটানো এবং শরীরকে সতেজ রাখা সবচেয়ে বড় চাহিদা। এই মুহূর্তে জিরা ও পুদিনার সংমিশ্রণে তৈরি শরবত হতে পারে এক অনন্য স্বস্তি। হালকা ঝাঁঝালো জিরার স্বাদ আর ঠান্ডা পুদিনার সুবাস মিলিত হয়ে শুধু তৃষ্ণা মেটায় না, বরং শরীরকে দেয় মনভোলা সতেজতার অনুভূতি। এক গ্লাসেই ইফতারের পর স্বস্তির ছোঁয়া পাওয়া যায়। 

রইলো রেসিপি-

উপকরণ

  • পুদিনা পাতা ১ মুঠো
  • ভাজা জিরা গুঁড়ো ২ চা চামচ
  • লেবুর রস ২ টেবিল চামচ
  • চিনি বা গুড় স্বাদমতো
  • বিট লবণ ১/২ চা চামচ
  • ঠান্ডা পানি ও বরফ কুচি

যেভাবে তৈরি করবেন

প্রথমেই পুদিনা পাতা, লেবুর রস, জিরা গুঁড়ো, লবণ ও চিনি একসঙ্গে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। এরপর একটি বড় পাত্রে পরিমাণমতো ঠান্ডা পানি ও বরফ কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলো জিরা-পুদিনা শরবত। এবার পরিবেশন করুন আপনার পছন্দের গ্লাসে।