প্রজ্ঞাপন জারি

রমজানজুড়ে বন্ধ থাকছে বিদ্যালয়

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:২৯ পিএম, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ | ৪১

রমজান মাস উপলক্ষে দেশের প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)। এ ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত।

আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানিয়েছে।

গত ডিসেম্বরে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করা হয়। ছুটির তালিকায় ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত রোজা, ঈদসহ কয়েকটি ছুটি রয়েছে। শুক্র ও শনিবারসহ সেখানে মোট ছুটি ১৯ দিন।

এর পরিপ্রেক্ষিতে রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। ১৫ ফেব্রুয়ারি সেই রিটের শুনানি হয়। সেদিন হাইকোর্টের একটি বেঞ্চ রমজানের শুরু থেকেই স্কুল বন্ধ রাখার আদেশ দিলেও সোমবার সেটি স্থগিত করেন চেম্বার জজ আদালত। সেই ধারাবাহিকতায় আজ সরকার প্রজ্ঞাপন দিয়ে ছুটি ঘোষণা করল।