কালিহতীতে সড়ক দুর্ঘটনায় এক ট্রাকের হেলপার নিহত

কালিহাতী প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২০ পিএম, সোমবার, ২১ আগস্ট ২০১৭ | ৭৪৫

টাঙ্গাইলের কালিহতীতে সড়ক দুর্ঘটনায় এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এতে অপর ট্রাক চালক আহত হন।

সোমবার সকালে উপজেলার জোগারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার সাব-ইন্সপেক্টর নূর আলম বলেন, উত্তরবঙ্গগামী একটি ট্রাক উপজেলার জোগারচর এলাকায় পৌছলে দাড়িয়ে থাকা অপর আরেকটি মালবাহী ট্রাককে ধাক্কা দেয়। এসময় মালবাহী ট্রাকটি উল্টে পানিতে পড়ে যায়। এতে ট্রাকে থাকা হেলপার নিহত হন এবং অপর ট্রাকের চালক আহত হন।

আহতকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।