টাঙ্গাইলে ৩টি রাস্তার উদ্বোধন করলেন এমপি ছানোয়ার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৬ পিএম, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩ | ৭৬৮
টাঙ্গাইল সদর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে সারাদিন ব্যাপী  রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে এ রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা  হয়।  
 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন রাস্তার নির্মাণ কাজের  উদ্বোধন করেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।  
 
রাস্তা গুলো হল  ধীতপুর কালিবাড়ী চকচৌবাড়ী এর রাস্তা, মিরপুর জাহিদ খলিফা বাড়ি -বিল মুরিল রাস্তা,গোসাই গাগরজান বাড়ি চানমিয়া ভায়টা আঃ কুদ্দুছ দাঘিল মাদ্রাসা এর রাস্তা।
 
এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনছারী, সদর উপজেলা প্রকৌশলী মো. ফজলুল রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হর্যরত আলী প্রমুখ।