রাস্তা এইচবিবি করন কাজের উদ্বোধন

লালপুর প্রতিনিধি,নাটোর
প্রকাশিত: ০৩:০৫ পিএম, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮ | ৯৮৫

নাটোরের লালপুর উপজেলায় আজ শুক্রবার (২ ফেব্রæয়ারি) বিদিরপুর আলতার মোড় হতে জয়রামপুর আবুল ফজলের বাড়ি ও বিদিরপুর প্রাথমিক বিদ্যালয় হতে জয়কৃষ্ণপুর আলালের বাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা এইচবিবি করন কাজের উদ্বোধন করা হয়।

ফলক উন্মোচনের মাধ্যমে রাস্তা দুটির কাজের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নাটোর-১ (লালপুর -বাগাতীপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ।

দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মুহাঃ আবু তাহির, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারন সম্পাদক ইসহাক আলী, সহ-সভাপতি আনিছুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক মাহমুদুল হক মুকুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক প্রমুখ।