মাভাবিপ্রবিতে বিজ্ঞান অনুষদের এক যুগ পূর্তি উদযাপন

মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০৪ পিএম, বুধবার, ৩০ নভেম্বর ২০২২ | ১০২০

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ও এর অন্তর্ভ‚ক্ত বিভাগসমূহের ১ যূগ পূর্তি উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে ৩০ নভেম্বর ২০২২ (বুধবার) সকালে বিশ্ববিদ্যালয়ের ২য় একাডেমিক ভবনের সামনে থেকে উপাচার্য প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন এর নেতৃত্বে এক আনন্দ র‌্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে কেক কাটা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এ আর এম সোলাইমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ধনেশ্বর চন্দ্র সরকারসহ বিজ্ঞান অনুষদের অন্তর্ভ‚ক্ত বিভাগসমূহের চেয়ারম্যান, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।