টাঙ্গাইলে হেরোইনসহ ২  যবুক আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৯ পিএম, বৃহস্পতিবার, ১২ মে ২০২২ | ৫৪৮

টাঙ্গাইলের সদরে ৩১৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকালে উপজেলার আশেকপুর বাইপাস এলাকা থেকে তাদের আাটক করা হয়।

আটককৃতরা হলেন রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার জাহানাবাদ গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে আলমগীর হোসেন ওরফে বাবু (২৮), একই গ্রামের মৃত বেলাল উদ্দিপনের ছেলে হাসান (৩০)।

এ সময় ৩০ লাখ টাকা মূল্যের ৩১৮ গ্রাম হেরোইন, ৩টি মোবাইল, ৩টি সিম কার্ড এবং নগদ ১ হাজার ৩০০ টাকাসহ তাদের হাতেনাতে আটক করে।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান,  আটককৃতরা মাদকদ্রব্য হেরোইন অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী বিক্রি করে আসছিলো। তাদের বিরুদ্ধে সদর থানায় মাদক মামলা দায়ের করা।