দেলদুয়ারে ঈদ উপহার বিতরণ 

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২৫ পিএম, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২ | ৫৯২

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইলের দেলদুয়ারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে ঈদের উপহার বিতরণ করা হয়েছে।

শুক্রবার বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য আলহাজ্ব খুরশিদ আলম বাবুল উপজেলার দুই হাজার পাঁচ'শ অসহায় মানুষের মাঝে ঈদের উপহার বিতরন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সদস্য ও জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সাজিদ খানসহ উপজেলার আওয়ামী লীগের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।