মির্জাপুরে তিন ব্যবসায়ীকে জরিমানা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৫৭ পিএম, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১ | ৫৩২

টাঙ্গাইলের মির্জাপুরে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুরে মির্জাপুর বাজারে অভিযানকালে এই জরিমানা করা হয়।

জানা গেছে, পরিবেশের ভারসম্য নস্টকারী নিষিদ্ধ পলিথিনের অবাদ ব্যবহার ও বিক্রি করে আসছিলো ব্যবসায়ীরা। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. জুবায়ের হোসেনের নেতৃত্বে মির্জাপুর বাজারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

এসময় পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক সজিব ঘোষ উপস্থিত ছিলেন।

অভিযানকালে ব্যবসায়ী শ্যামল সরকারকে ৬ হাজার, সাইদুর রহমান খান মাখনকে ২৪ হাজার এবং আইয়ুব মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে ৭৫ কেজি নিষিদ্ধ পলিথিনও জব্দ করা হয়। 

ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. জুবায়ের হোসেন বলেন জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।