টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত এক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৭ পিএম, রোববার, ৫ এপ্রিল ২০২০ | ৭৬০

টাঙ্গাইলের ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সড়ক দুর্ঘটনায় সোহেল রানা নামের এক মোটরসাইলকেল আরোহী নিহত হয়েছেন।

আজ রোববার (৫ এপ্রিল) সকালে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বেতরাড়ী গ্রামের আব্দুল মজিদ সরকারের ছেলে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আয়ুবুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ৮টার দিকে মহাসড়কের চরভাবলা নামক স্থানে দুর্ঘটনা কবলিত এক মোটরসাইকেল চালককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। এসময় নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয় পত্র ও ব্রাক সংগঠনের আইডি দেখে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।