সড়ক দুর্ঘটনায় দুই ইন্টার্ট চিকিৎসক নিহত হওয়ার প্রতিবাদে

টাঙ্গাইলে শিক্ষার্থীদের শোক র‌্যালি ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৪ পিএম, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০ | ৯৫৫

বঙ্গবন্ধু সেতুপূর্ব পাড়ে গোলচত্ত্বরে সড়ক দুর্ঘটনায় ম্যাটসের দুই ইন্টার্ন চিকিৎসক নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে টাঙ্গাইলে শোক র‌্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

সোমবার সাড়ে সকাল ১১ টায় টাঙ্গাইলে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কমূসূচি পালন করা হয়। এর আগে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে থেকে শোক র‌্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সমবেত হয়।

মানববন্ধনে জেলার সরকারি ও বিভিন্ন বেসরকারি ম্যাটসের সহশ্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আমিনুল ইসলাম, ইন্টার্ন ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন জেলা শাখার সভাপতি রাসেল সরকার, আন্দোলনকারী প্রমুখ।

বক্তারা বলেন, গত রবিবার বিকেলে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে বেড়াতে গিয়ে বাসের চাপায় দুই মেডিকেল ইন্টার্ট চিকিৎসক নিহত হয়েছেন। এভাবে আর কত প্রাণ ঝড়বে সড়কে। কত মায়ের বুক খালি করবে নেশাগ্রস্ত চালকরা। দ্রুত সময়ের মধ্যে ঘাতক চালক ও হেলপারের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আগামী ২৪ ঘন্টার মধ্যে ঘাতক বাসের চালক ও হেলপারকে গ্রেফতার না করা হলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।