বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০ | ৫২০

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষে নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে শীতার্ত প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ামীলীগ নেতা আবদুস সোবহান প্রামাণিকের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে এসব শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময়ে অন্যান্যের মধ্যে বনপাড়া পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল বারী মজুমদার, সম্পাদক ইসাহাক আলী, উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সমবায় সমিতির সভাপতি ওসমান গণি, আওয়ামীলীগ নেতা আতিকুর রহমান মাষ্টার ও ইউপি সদস্য ফেরদৌস উল আলম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার সাড়ে চারশ' জন দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।