আরও এক মাস চাকরির মেয়াদ বাড়ল আছাদুজ্জামান মিয়ার

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১২:৫২ পিএম, মঙ্গলবার, ১৩ আগস্ট ২০১৯ | ৮৪২

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়ার অবসরোত্তর ছুটি বাতিল করে আগামী ১ মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। 

গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা মো. আছাদুজ্জামান মিয়াকে তার অবসরোত্তর (পিএলআর) ছুটি বাতিলের শর্তে আগামী ১৪ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অথবা যোগদানের তারিখ থেকে একমাস (ত্রিশ দিন) মেয়াদে ডিএমপির পুলিশ কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

উল্লেখ্য, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়ার বয়স হিসেবে চাকরি জীবনের শেষ দিন ছিল  মঙ্গলবার। এখন আগামী একমাস স্বপদে বহাল থাকবেন।