সায়মাকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছে হারুন

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০১:২০ এএম, রোববার, ৭ জুলাই ২০১৯ | ৭০৭

রাজধানীর ওয়ারীতে শিশু সায়মাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেফতারকৃত হারুন পুলিশের কাছে সায়মাকে ধর্ষণ ও পরবর্তীতে হত্যার কথা স্বীকার করেছে। রোববার (৬ জুলাই) দুপুরে এই তথ্য নিশ্চিত করে গোয়েন্দা পুলিশ। 

এদিকে নৃশংসভাবে সায়মাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে তার সহপাঠিরা। সকালে সিলভারহেড স্কুলের সামনে মানববন্ধন করে তারা। পরে সেখানে বিক্ষোভ করে তারা। শিক্ষার্থীরা ছাড়াও অভিভাবক ও শিক্ষকরা বিক্ষোভে অংশ নেন।

এ সময় হত্যার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান। এ ধররের ঘটনা আর যেন না ঘটে সে ব্যাপারে এখনই আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তারা। ৭ বছর বয়সী সামিয়া শুক্রবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলো। অনেক খোঁজাখুজিরপর একইভবনের আটতলায় অব্যবহৃত একটি ফ্ল্যাটের রান্না ঘরে গলায় রশি পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।