নাগরপুরে ৪০পিছ ইয়াবাসহ মাদক সম্রাট রাজা আটক

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩৬ এএম, রোববার, ২৬ মে ২০১৯ | ৭৯৬

টাঙ্গাইলের নাগরপুরে ৪০ পিছ ইয়াবাসহ মাদক স¤্রাট মো. রাজা মিয়া ওরফে পচাঁকে (২৬) আটক করেছে র‌্যাব-১২ এর একটি দল।

রবিবার (২৬ মে) দুপুরে নাগরপুর সরকারি কলেজের পরিত্যক্ত টিনশেড ভবন থেকে তাকে গ্রেফতার করে। সে উপজেলার বাবনাপাড়া গ্রামের মো. শমসের আলীর ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, টাঙ্গাইল কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) র‌্যাব-১২ এর সহকারি পুলিশ সুপার মো.শফিকুর রহমানের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর উপজেলা বাবনাপাড়া গ্রামের মো. শমসের আলীর ছেলে মো. রাজা মিয়া ওরফে পচাঁ (২৬) কে গ্রেফতার করে।

র‌্যাব জানায় আমাদের কাছে তথ্য ছিল রাজা সরকারি কলেজ এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল। নাগরপুর সরকারি কলেজের পরিত্যক্ত টিনশেড ভবনের কাছে আজ তাকে চ্যালেঞ্জ করলে তার দেহ তল্লাশি করে তার কাছে কাগজে মুড়ানো একটি পুটলায় ৪০ পিছ ইয়াবা পাওয়া যায়।