নাগরপুরে চুড়ান্ত ফুটবল খেলা অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৫ এএম, শুক্রবার, ৭ জুন ২০১৯ | ৮০২

ঈদ উদযাপন উপলক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুরে চুড়ান্ত ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শক্রবার বিকেলে উপজেলার পাকুটিয়া বি সি আর জি ডিগ্রি কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

পাকুটিয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু। খেলায় চৌহালী মিতালী সংঘ ১-০গোলে দেলদুয়ারের ডুবাইল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মনিরুজ্জামান মনির, দেলদুয়ার উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. ফজলুল হক, সাধারন সম্পাদক লায়ন এম শিবলী সাদিক, নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর,ইউপি চেয়ারম্যান অ্যাড. দাউদুল ইসলাম দাউদ প্রমুখ। খেলায় বিজয়ী দলকে ৩০ হাজার টাকা ও বিজীত দলকে ২০ হাজার টাকা প্রাইজ মানি প্রদান করা হয়।