উপজেলা পরিষদ নির্বাচন

নাগরপুরে কুদরত আলীর পক্ষে সিএনজির শ্রমিকদের বিশাল মিছিল

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩৩ এএম, রোববার, ২৪ মার্চ ২০১৯ | ৭৩৯

নৌকার বিজয়ের লক্ষে টাঙ্গাইলের নাগরপুরে অটোরিক্সা অটোটেম্পু সিএনজির শ্রমিক ইউনিয়নের উদ্যোগে রবিবার সকালে নৌকা মার্কার পক্ষে বিশাল মিছিল বের করে। মিছিলটি উপজেলা সদর বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে অটোরিক্সা অটোটেম্পু সিএনজির কার্যালয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।

অটোরিক্সা অটোটেম্পু সিএনজির কার্যকরি সভাপতি মো. মিজানুর রহমান বিদুৎ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাইদুর রহমান সোহাগের পরিচালনায় বক্তব্য রাখেন, রিয়াজ উদ্দিন, আব্দুল হাই, সোহেল রানা, মো. রিপন মিয়া, কাইয়ুম মিয়া, র্ইরহিম মিয়া প্রমুখ। বক্তরা বলেন, নৌকা প্রতীক কে বিজয় করতে ইতিমধ্যে আমাদের শ্রমিক সংগঠন মাঠে কাজ করছে।

প্রতিটি ইউনিয়নে হাট বাজারে পাড়া মহল্লায় শ্রমিকরা নৌকা প্রতীকের জন্য রাত দিন ভোটারে কাছে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরছে। আগামী ৩১ মার্চ ৪র্থ ধাপ উপজেলা পরিষদ নির্বাচনে নাগরপুর থেকে নৌকার মনোনীত প্রার্থী মো কুদরত আলী বিপুল ভোটে বিজয়ী করতে আহবান জানান।