চকরিয়া-পেকুয়ায় পুলিশ সেবা সপ্তাহ উদযাপন 

এম,জুনাইদ উদ্দিন, চকরিয়া কক্সবাজার
প্রকাশিত: ০৪:১৩ পিএম, মঙ্গলবার, ২৯ জানুয়ারী ২০১৯ | ১৩৪৬
বাংলাদেশ পুলিশ সেবা সপ্তাহ ২৭ জানুয়ারী থেকে ২ ফেব্রুয়ারী  ২০১৯ উপলক্ষে চকরিয়া ও পেকুয়া থানা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা ২৭ জানুয়ারী সকাল ১০ টায় স্ব স্ব থানা কনফারেন্সে অনুষ্ঠিত হয়। 
 
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী মোঃ মতিউল ইসলাম। এতে প্রধান বক্তা ছিলেন, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর উদ্দিন মোঃ শিবলী নোমান, উদ্বোধক ছিলেন চকরিয়া পৌর মেয়র মোঃ আলমগীর চৌধুরীসহ  কমিনিউটি পুলিশিং সদস্য ও গণ্য মান্য ব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন। 
 
নিয়ম মাপিক পেকুয়া থানা ও পুলিশ সপ্তাহ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, পেকুয়া থানার ইনচার্জ (ওসি) জাকির হোসেন ভুঁইয়া। পুলিশ পরিদর্শক তদন্ত মিজানুর রহমানসহ অত্র থানার দায়িত্বরত কর্মকর্তা ও অত্র উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম প্রমুখ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 
পৃথক চকরিয়া ও পেকুয়া থানায় আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক মুক্ত সমাজ গড়ি, বাল্য বিবাহ প্রতিরোধ করি, নারী নির্যাতন আইন মেনে চলি, ইভটিজিং, নারী নির্যাতন ও আইনের শাসন প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থানে প্রতিরোধ্যে কাজ করে যাব বলে উল্লেখ করেন বক্তারা।