মির্জাপুরে দুইদিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

শামসুল ইসলাম সহিদ
প্রকাশিত: ০৬:৪৩ পিএম, বুধবার, ২৩ জানুয়ারী ২০১৯ | ১০২৩

টাঙ্গাইলের মির্জাপুরে ৪০ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে দুই দিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। বুধবার সকালে মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরে এই মেলা শুরু হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য আলহাজ মো. একাব্বর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই দিন ব্যাপি এই মেলার উদ্বোধন করেন। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনাযতনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেক।

সভায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আজগর হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ, মির্জাপুর সরকারি এসকে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান, শিক্ষার্থী মনিরা আক্তার, ঋতু আক্তার, সৈয়দ তানিম সাজ্জাত প্রমুখ।

পরে প্রধান অতিথি এবং অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করে ক্ষুদে বিজ্ঞানীদের সাথে কথা বলেন। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১০ টি স্টল প্রদর্শিত হয়।