নাগরপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:২৬ পিএম, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮ | ১০৭৬

টাঙ্গাইলের নাগরপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৮ পালিত হয়েছে। বুধবার সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্টিত হয়।

উপজেলা নিবার্হী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের নেতৃত্বে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি শহরের গুরুত্ব পূর্ন সড়ক প্রদক্ষিন করে।

এ সময় বর্ণাঢ্য র‌্যালিতে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) সাবরিন চৌধরী ,যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুবুর আলম,মহিলা কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান,সাবেক কমান্ডার মো. সুজায়েত হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় অংশ নেয়।