সিংড়ায় বিএনপি প্রার্থী দাউদার মাহমুদের গণসংযোগ

নাটোর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:১৪ পিএম, মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮ | ৭১১

নাটোর-৩ সিংড়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী দাউদার মাহমুদ পৌর এলাকায় গণসংযোগ করেছেন। মঙ্গলবার সকালে তিনি পৌর শহরের দমদমা এলাকায় গণসংযোগ করেন।

গণসংযোগে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ঢল নামে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান মন্টু, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীম হোসেন, সহ-সভাপতি শাহাদত হোসেন, যুগ্ম সম্পাদক মীর শফিকুল ইসলাম জুইস, যুবদলের সভাপতি তাইজুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিরাদুল ইসলাম। এসময় বিএনপি নেতারা ভোটাদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।