নাগরপুরে খন্দকার আব্দুল বাতেন এমপি’র শো-ডাউন ও পথসভা

নাগরপুর (টাঙ্গাইল) প্রাতনিধি
প্রকাশিত: ০১:৪২ পিএম, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮ | ১৩৯৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের মনোনয়ন প্রত্যাশী ও বর্তমান সংসদ সদস্য খন্দকার আব্দুল বাতেন এমপি বিশাল মটর বাইক শো-ডাউন ও পথসভা করেছে।

বৃহস্পতিবার সকাল থেকে দিন ব্যাপী নাগরপুর-দেলদুয়ারের বিভিন্ন অঞ্চলে এ শো-ডাউন ও পথসভা করে। প্রায় পাচঁশতাধিক মটর বাইক নিয়ে তিনি এলাকার বিভিন্ন হাট বাজারে সাধারন মানুষের সঙ্গে কথা বলেন।

বর্তমান সংসদ সদস্য খন্দকার আব্দুল বাতেন এ সময় নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করেন। বিভিন্ন স্পটে বক্তিৃতাকালে তিনি এলাকার জনসাধাররনের উদ্দেশ্যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরেক বার ভোট দিয়ে উন্নয়ন ধারাকে অব্যাহত রাখার আহবান জানান।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা হামিদুর রহমান ঝন্টু, সাবেক জিএস শফিকুল ইসলাম, ইকবাল হোসেনসহ স্থানীয় যুবলীগ ছাত্রলীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকমীরা।