কক্সবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ তিনজন আটক

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, শনিবার, ২০ অক্টোবর ২০১৮ | ৭৪৪

কক্সবাজার শহরের বিসিক এলাকা থেকে প্রায় আড়াই কোটি টাকার এক লাখ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

আজ সকালে ইয়াবাসহ তাদের আটক করা হয়। এসময় পাচারকাজে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করা হয়। 

আটককৃতরা হলেন, মো. জোহর (৩৫), মো. বেলাল (২২) ও মো. ছদরুল আমিন (২১)। এদের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিক বলে জানিয়েছে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান বলেন, একটি চক্র ইয়াবা নিয়ে আসছে এমন খবরে তল্লাশি চৌকি বসিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।