পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

আমিরুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৩১ পিএম, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮ | ৬২৪
পঞ্চগড় সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রফিকুল ইসলাম কাজলদিঘী ইউনিয়নের টুনিরহাট ঘটবর এলাকার হাফিজউদ্দিনের ছেলে।
 
বুধবার বিকালে উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের টুনিরহাট ঘটবর এলাকায় এ ঘটনা ঘটে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. ফারহানা এ খবর নিশ্চিত করেন।
 
নিহতের পরিবারের সদস্যরা জানান, বাড়ির পাশে একটি পুকুরে মাছ চাষ করতেন রফিক। আজ দুপুরে ওই পুকুরে একটি খুঁটিতে বৈদ্যুতিক বাতি লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান তার স্বজনরা। পরে পরীক্ষানিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।