বান্দরবানে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:০৬ পিএম, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮ | ৭৪৪

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আনোয়ার হোসেন প্রকাশ ওরফে বলি আনোয়ার (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহত আনোয়ার হোসেন ডাকাত দলের সদস্য। এ সময় সুলতান ও জ্যোতি চাকমা নামে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

শুক্রবার রাত ২টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের ব্রিকফিল্ড এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এসময় তার কাছ থেকে একটি এলজি, একটি একনলা বন্দুক ও ৬টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. আলমগীর শেখ জানান, রাত ২টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের ব্রিকফিল্ড এলাকায় টহলে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়।

একপর্যায়ে অন্যরা পালিয়ে গেলে ঘটনাস্থলে আনোয়ারের মৃতদেহ পাওয়া যায়। লাশ উদ্ধার করা হয়েছে।