আলজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, দুই শতাধিক নিহতের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, বুধবার, ১১ এপ্রিল ২০১৮ | ৭৬২

আলজেরিয়ায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে শতাধিক সেনাসদস্য নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে।

ঘটনাস্থল থেকে ১৪ অ্যাম্বুলেন্স আহতদের উদ্ধার করে আশপাশের হাসপাতালগুলোতে নিয়ে গেছে।

আজ বুধবার সকালে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের কাছে বিমানবাহিনীর ঘাঁটিতে অবস্থিত বোওফারিক সামরিক বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়ভাবে পাওয়া ভিডিও দৃশ্যে দেখা গেছে, ঘটনাস্থলে প্রচুর ধোঁয়া রয়েছে।

এর আগে চার বছর আগে আলজেরিয়ায় সেনাসদস্য ও তাঁদের পরিবারের সদস্যবাহী একটি বিমান দুর্ঘটনায় ৭৭ জন নিহত হন।