জমি দখলে পায়তারায় সংবাদ সম্মেলন
টাঙ্গাইলের করটিয়ার জমিদারদের জমি দখলে পায়তারার অভিযোগে মোর্শেদ আলী খান টিপু পন্নী সংবাদ সম্মেলন করেছেন।
সোমবার (১১ মে) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটোরিয়াম কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলন তিনি বলেন,করটিয়া ইউনিয়নের বীরনাহালী গ্রামে আমাদের জমিদারের প্রায় সাড়ে ১১ একর জমি আছে এ জায়গায় গত বিশ বাইশ বছর অনেকেই অবৈধভাবে দখল করে রেখে ছিলো। আমরা যখন জমি পরিমাপ করি তখন স্থানীয় কিছু লোক ভুয়া কাগজপত্র দেখিয়ে নিজেদের জমি দাবি করে। আমি কোর্টে মাধ্যমে আমাদের সম্পত্তি ফিরে পাই। সেই জমি আমাদের নামে ডিজিটাল খারিজও রয়েছে। আমরা এ জমিতে সবুজ শাকসবজির একটি প্রকল্প করবো এজন্য ঢাকার একটি কোম্পানির সাথে চুক্তি হয়েছে। তারা মালেশিয়ায় রপ্তানি করে। মালেশিয়াতে এর প্রচুর চাহিদা রয়েছে এবং আমাদের বাংলাদেশে এ সবজি ভালো হয়। এ জমিতে দীর্ঘদিন ধরে প্রায় ৩০০ গাছ লাগানো ছিল যারা গাছ লাগিয়ে ছিল তাদের আমি বলেছিলাম তোমরা ১০ শতাংশ গাছ রেখে সব গাছ কেটে নিয়ে যাও কারণ যেহেতু জমিটা আমার তাদেরকে নিদের্শ দেওয়ার পর তারা গাছ কেটে নেয়। সেখানে গাছের শিকড় থাকে সে শিকড় তোলার জন্য দায়িত্ব দেওয়া হয় করটিয়া বাজারের ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ইউসুফকে।ইউসুফ যখন গাছের শিকড় তোলার জন্য বেকু নিয়ে আসে, তখন বেকুর ওপর হামলা চালায় এলাকার কিছু সন্ত্রাসী। বেকুর গ্লাস ভেঙে ফেলে। বেকুর দামি ব্যাটারী নিয়ে যায় এবং পরবর্তীতে তারা আবার মানববন্ধন করে। তারা বলেন যে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রি করছি। এখানে কোন মাটি কারা ঘটনা ঘটেনি। আবার এই মানববন্ধনের নিউজ কিছু ইউটিউবার । এই ইউটিউবার জমির প্রকৃত মালিককে কিছু প্রশ্ন না করেই মন গড়া তথ্য দিয়ে সেটা অনলাইনে প্রচার করে। তারা বিএনপির নেতা সাতিল সাহেব কে নিয়েও নিউজ করে। এটা সত্য নয় আমি মনে করি বিএনপিকে খাটো করার উদ্দেশ্যে এ নিউজ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন করটিয়া বাজারের ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ইউসুফ আলী।
