মেজর জেনারেল মাহমুদুল হাসান কলেজের 

অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪০ পিএম, রোববার, ২৯ মার্চ ২০২৬ | ৪৮

টাঙ্গাইলে মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আমিনুল ইসলামের সাথে এক শিক্ষিকার অডিও ভাইরাল হওয়া ও অনৈতিক কর্মকা-ের অভিযোগে অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষক- কর্মচারী ও শিক্ষার্থীরা।

রোববার দুপুরে কলেজের প্রধান কটকের সামনে এই মানববন্ধন কর্মসূচি ও সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

মানববন্ধন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তরুণ ইউসুফ, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর হোসাইন খান, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল হালিম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সায়মা আক্তার, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আমিনা খাতুন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাছেরি আজাদ শম্পা প্রমুখ বক্তব্য রাখে। 

এসময় কলেজের শিক্ষক- কর্মচারী ও বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রীতি কলেজের একজন শিক্ষিকার সাথে অধ্যক্ষ  আমিনুল ইসলামের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অডিও রেকর্ডে অশালীন কথাবার্তা রয়েছে। এছাড়াও কলেজের বিভিন্ন শিক্ষিকা দাবি করেন, কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলামের কাছ থেকে কলেজের প্রায় অধিকাংশ শিক্ষিকাই নানাভাবে হয়রানির শিকার হয়েছেন। এছাড়াও ঘন্টার পর ঘণ্টা অধ্যক্ষ তার কক্ষে বসিয়ে রাখতেন। আমরা দ্রুতই কলেজের সুষ্ঠু পরিবেশ চাই। একই সাথে অধ্যক্ষের অপসারণের দাবি করছি।

২০২৪ সালের ২৮ মার্চ আমিনুল ইসলাম উজ্জল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ে অধ্যক্ষ হিসেবে যোগ দেন। 

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক ও শিক্ষিকা অভিযোগ করেছেন, অধ্যক্ষ উজ্জল একাধিক শিক্ষিকার সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছেন এবং কুপ্রস্তাব দিয়েছেন।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম এর কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি।