খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৪ এএম, রোববার, ১ মার্চ ২০২৬ | ৫৬৩

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ, আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম এবং আইআরজিসি–সংশ্লিষ্ট বার্তা সংস্থা ফার্স তার মৃত্যুর খবর নিশ্চিত করে।

ফার্স জানিয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে দায়িত্ব পালনরত অবস্থায় নিজের কার্যালয়ে নিহত হন আলী খামেনি। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় খামেনির মেয়ে, জামাতা এবং নাতনিও নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এ ঘটনার পর ইরান সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে সাতদিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে ফার্স।