ফেসবুকে পোস্ট দিয়ে জনকণ্ঠের সব কার্যক্রম বন্ধের ঘোষণা

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৫:৫০ পিএম, শনিবার, ২ আগস্ট ২০২৫ | ৭৩৪
ছবি-বণিক বার্তা

জনকণ্ঠের সব কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়ে ফেসবুকে একটি পোস্ট করা হয়েছে। শনিবার (২ আগস্ট) পত্রিকাটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত পোস্ট করা হয়। তবে আগামীকাল রোববারও পত্রিকাটির প্রিন্ট সংস্করণ যথারীতি প্রকাশিত হবে বলে জানিয়েছেন অফিসে অবস্থানরত সংবাদকর্মীরা।

ফেসবুক পোস্টে বলা হয়েছে, আগস্ট উপলক্ষে স্বৈরাচারের দোসর জনকণ্ঠ পত্রিকা গতকাল কালো রঙ ধারণ করেছিল। তার প্রতিবাদে আমরা লাল রঙ দিয়ে আজ পত্রিকা বের করার কারণে জুলাই বিপ্লবের পক্ষে থাকা সব সাংবাদিককে চাকরিচ্যুত করেছে পত্রিকার সম্পাদক শামিমা এ খান।

বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত জনকণ্ঠের সব কার্যক্রম বন্ধের ঘোষণা করছি। এরপরও যদি কেউ দায়িত্ব নিয়ে পত্রিকা বের করেন তাহলে অবশ্যই নিজ দায়িত্বে বের করবেন।

এদিকে অফিসে অবস্থানকারীরা জানিয়েছেন, পত্রিকাটির অনলাইন এক্সেস চাকরিচ্যুত কর্মীদের হাতে রয়েছে। তারাই ফেসবুকে এ ধরনের পোস্ট করছেন। পাশাপাশি তারা প্রতিষ্ঠানটির সামনে অবস্থান নিয়েছেন। আর ভেতরে অবস্থান করছেন ৩০ জন সংবাদকর্মী।

সুত্র:বণিক বার্তা