মির্জাপুরে টিউবয়েল ও সেনেটারী শ্রমিক ইউনিয়নের নির্বাচন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৩১ পিএম, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২ | ১০২৩

টাঙ্গাইল জেলা টিউবয়েল ও  সেনেটারী শ্রমিক ইউনিয়ন মির্জাপুর উপজেলা শাখা ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. চাঁন মিয়া সভাপতি, মজনু সিকদার সাধারণ সম্পাদক ও মো. কাদের মিয়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে।

বুধবার বিকেলে মির্জাপুর বাইপাস এলাকায় শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে তাদেরকে নির্বাচিত ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার হাবিবুর রহমান হাসান।

এসময় উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জিএস সেলিম সিকদার, যুবলীগ নেতা হামিদুল ইসলাম, আহবায়ক কমিটির আহবায়ক খোকন মিয়া, যুগ্ম আহবায়ক কফিল উদ্দিন ও আজিজুল হক প্রমুখ।