৯ দিনেও খোঁজ মেলেনি টাঙ্গাইলে কিস্তি আদায় করতে গিয়ে নিখোঁজ এনজিওকর্মীর

স্টার্ফ রিপেটার
প্রকাশিত: ০৫:১৪ পিএম, সোমবার, ২৯ নভেম্বর ২০২১ | ৭৮৯

৯ দিনেও খোঁজ মেলেনি টাঙ্গাইলের ভূঞাপুরে কিস্তি আদায় করতে গিয়ে নিখোঁজ এনজিওকর্মী মিরা খাতুনের (৩২)।  মিরা খাতুন বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোস্যাল সার্ভিসের (এসএসএস) উপজেলার ফলদা শাখার সিনিয়র মাঠ সংগঠক এবং কালিহাতী উপজেলার সালেঙ্গা এলাকার রাজিব মিয়ার স্ত্রী। তার স্বামী রাজিব মিয়া একই এনজিওর কুমিল্লার মুরাদনগর শাখায় হিসাবরক্ষক হিসেবে কমর্রত রয়েছেন। গত ২০ নভেম্বর কিস্তি আদায় করতে গিয়ে নিখোঁজ হন তিনি।

এসএসএসের ফলদা শাখার ব্যবস্থাপক বন্যা আক্তার বলেন, ‘দেড় বছর ধরে মিরা খাতুন উপজেলার ফলদা শাখায় মাঠ সংগঠক হিসেবে চাকরি করছেন। এই শাখায় তার নামে ৫ লাখ টাকার এফডিআর রয়েছে। নিখোঁজের দিন মিরা ওই শাখার অধীন ঝনঝনিয়া ও মাইজবাড়ি কিস্তি আদায় করতে যায়। এর পর   অফিসে ফেরেননি। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। 

ভূঞাপুর থানার ওসি আব্দুল ওহাব মিয়া বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তার সন্ধ্যানে পুলিশের একাধিক টিম কাজ করছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তার সন্ধান করা হচ্ছে বলে তিনি জানান।